# Tags

ভালুকায় ২৬ চা দোকানীকে নান্দনিক টি-স্টল দিলেন ইউএনও 

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-“দুষন নয় চাই পরিচ্ছন্ন ভালুকা”এই প্রতিপাদ্য নিয়েময়মনসিংহের ভালুকা পৌরসদরে যানবাহন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত ও বাসস্ট্যান্ড  মহাসড়কের পাশের অবৈধ চা দোকান উচ্ছেদ করে সেই দোকানিদের পুনর্বাসনের অংশ হিসেবে নান্দনিক টি-স্টল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ পৌর এলাকার ২৬ জন চা দোকানির মাঝে ওই স্টলগুলো হস্তান্তর করেন।

এর আগে, মহাসড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী চা দোকানগুলো যানজট ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থে সেই দোকানগুলো উচ্ছেদ করা হলেও মানবিক দিক বিবেচনা করে সংশ্লিষ্ট দোকানিদেরকে বিনামূল্যে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়।

 অনুষ্ঠানে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “উচ্ছেদের পর দোকানিরা বেকার হয়ে পড়েন। মানবিক দিক বিবেচনায় তাদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে দোকানগুলো দেওয়া হয়েছে। তারা যেন এসব দোকান পরিচ্ছন্ন রাখে, সাজিয়ে-গুছিয়ে পরিচালনা করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”